• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জমিদারি রাজনীতি আর চায় না মানুষ: রেজাউল করিম

মাদারীপুর প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পি.এম.
মাদারীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, যারা ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না—সে আলেম হোক কিংবা কোনো ইসলামি দল—তাদের ইসলামীপন্থিরা ভোট দিতে চায় না। আমরা গুম-খুনের রাজনীতি চাই না, কোনো মায়ের কান্না দেখতে চাই না এবং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হতে চাই না।  

তিনি বলেন, ‘এই পরিবর্তনের জন্যই ইসলামের পক্ষে হাতপাখা মার্কায় ভোট চাই।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-১ আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করিম বলেন, ‘আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস সঞ্চার হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি—হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।’

মাদারীপুর-১ আসনের প্রার্থীর জন্য ভোট চেয়ে চরমোনাই পীর বলেন, ‘এই দেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন, তবে কাউকে পালাতে হবে না।’

তিনি বলেন, ‘ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।’

মহাসমাবেশে আরও উপস্থিত ছিলেন পীর সাহেব চন্ডিবর্দী আলী আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমাদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব বি. এম. এমদাদুল হক, উপজেলা মুজাহিদ কমিটির সদর আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন শিবচর শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালী, উপজেলা কমিটির সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, প্রচার ও দাওয়াবিষয়ক সম্পাদক মো. শাহিন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
২৮ নেতা-কর্মী বহিষ্কার সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর