• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

নোয়াখালী প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
নোয়াখালী জেলা কারাগারে বন্দিরা ভোট দিতে উপস্থিত- ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে পোস্টাল ব্যালট ভোটগ্রহণ। কারাগারের ভিতরে দুটি ভোটকক্ষে বন্দিরা ভোট দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ জন ভোট প্রদান করেছেন।

জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জানান, পোস্টাল ব্যালট ভোট সকাল ৮টা থেকে শুরু হয়েছে। মোট ৪৪ জন বন্দির নাম ভোটের জন্য অন্তর্ভুক্ত ছিল, তবে দুইজন অন্যত্র অবস্থানের কারণে ভোট দিতে পারছেন না। ফলে ৪২ জন বন্দি ভোট প্রদান করবেন।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে মোট ৯৪১ জন বন্দি থাকলেও মাত্র ৪৪ জন পোস্টাল ব্যালটে ভোটের জন্য আবেদন করেছেন, যা মোট বন্দির মাত্র ৪.৭ শতাংশ। অনেক বন্দি ভোটের আগে জামিনের আশায় আবেদন করতে চাননি, কারণ জামিন পেলে কেন্দ্রীয় ভোটে অংশগ্রহণের সুযোগ থাকবে না।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ভোট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
কালিয়ার বড়নাল গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার
সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
২৮ নেতা-কর্মী বহিষ্কার সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য
শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি জাপা প্রার্থীর