• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গারোদের ভূমি সমস্যা সমাধানে পৃথক কমিশনের প্রতিশ্রুতি ডা. কাফির

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পি.এম.
কথা বলছেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফি। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রাণের দাবি- ভূমি বিরোধ নিরসনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মধুপুর বনাঞ্চলের পীরগাছা এলাকায় গারো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লীলা কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. কাফি বলেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে মধুপুর বনাঞ্চলের গারো সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি কালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব।

গারো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লীলা কীর্তন অনুষ্ঠান।

তিনি আরও বলেন, মধুপুর সমতলের গারো জনগোষ্ঠীর সবচেয়ে বড় সমস্যা হলো ভূমি বিরোধ। এই জটিল সমস্যা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে একটি পৃথক ভূমি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক বোরহানুল কবির, মধুপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেজুয়ানুল ইসলামসহ পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, জামায়াতের যুব বিভাগ এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

স্থানীয় গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভূমি অধিকার ও সাংস্কৃতিক স্বীকৃতির জন্য লড়াই করে আসছেন। এ ধরনের আশ্বাস তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমিদারি রাজনীতি আর চায় না মানুষ: রেজাউল করিম
জমিদারি রাজনীতি আর চায় না মানুষ: রেজাউল করিম
ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি হতে দেব না: জামায়াত আমির
ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি হতে দেব না: জামায়াত আমির
ভোটকেন্দ্র দখলের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার
ভোটকেন্দ্র দখলের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার