• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তীব্র উত্তেজনার মাঝেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় জলসীমায় জ্বালানি পাচারের অভিযোগে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। বুধবারের নয়, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলের কাছে এই দুটি ট্যাঙ্কার জব্দ করে। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারগুলোতে পাচার করা হচ্ছিল জ্বালানি তেল। তবে, কোন দেশের পতাকা বহন করছিল বা নাবিকরা কোন দেশের, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এই ঘটনা এমন সময় ঘটেছে যখন ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তীব্র পর্যায়ে রয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এই আন্দোলন দমনের সময় ৫ হাজারের বেশি বিক্ষোভকারীর প্রাণহানি ঘটেছে।

উল্লেখ্য, তেহরানের কঠোর পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর মোতায়েন করেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, জব্দকৃত দুইটি ট্যাঙ্কারের মধ্যে ১০ লাখ লিটার জ্বালানি ছিল। এই ট্যাঙ্কারগুলোর ১৫ জন বিদেশি নাবিককে আইআরজিসি ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী
মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের
মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট
পাকিস্তান প্রধানমন্ত্রী: বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট