• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ ঘোষণা


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির বিশেষ ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ ওএমএসের মাধ্যমে ৬৫০ টাকায় যে ১০টি কৃষিপণ্যের প্যাকেজ দেওয়া হত তা স্থগিত করা হয়েছে। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না। ১৫ অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার।

তিনি বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলেও দাবি করেন। 

অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পরেনি বলে আবারও দাবি করেছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, বাজার সহনীয় রাখতে কাজ করছে সরকার। সারের সংকট যেন না হয়, এজন্য সার কেনার সিদ্ধান্তও হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে।

উল্লেখ্য,  কৃষিপণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রমের সুবিধাভোগী ছিল প্রায় ৮ লাখ মানুষ।  ওই প্যাকেজে ৬৫০ টাকা প্যাকেজের ১০টি পণ্যর মধ্যে ছিল ডিম এক ডজন, আলু এক কেজি, পেঁয়াজ এক কেজি, পেঁপে এক কেজি, কুমড়া এক টুকরো, করলা এক কেজি, পটল এক কেজি, লাউ একটি, কচুরমুখি এক কেজি ও কাঁচা মরিচ এক কেজি। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে প্রতিদিন ঢাকার ২০টি এলাকায় এসব পণ্য বিক্রি করা হতো।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি