• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জুলাই আন্দোলনে আহতদের ভোটার হালনাগাদ শুরু


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পি.এম.
শেয়ার করুন 0
জুলাই আন্দোলনে আহতদের ভোটার হালনাগাদ শুরু

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেছেন, দেড় সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে জাতীয় পরিচয়পত্র। চোখ এবং আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের ইসির নির্দেশনায় দেওয়া হবে এনআইডি। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই সেবা পাবেন। 

গতকাল সোমবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি এবার জুলাই আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের তথ্য নেয়া হচ্ছে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে হালনাগাদ কার্যক্রম চলে। 

আহতরা এক টেবিলে বসেই তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে ভোটার হওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন। এছাড়া জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন, স্মার্ট কার্ড ও হারানো কার্ডের আবেদনও করছেন অনেকে। এ সুবিধা আহতদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন।

এসময়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেন, দেড় সপ্তাহের মধ্যে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করা হবে।

আহতদের মধ্যে যাদের আঙ্গুল ও চোখ বেশি ক্ষতগ্রস্ত হয়েছে তাদের কমিশনের অনুমতিতে কার্ড দেয়া হবে। শুধু ঢাকা কেন্দ্রিক নয়, এই কার্যক্রম সারাদেশেই পর্যায়ক্রমে করবে নির্বাচন কমিশন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি