• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পি.এম.
শেয়ার করুন 0
সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

নিজস্ব  প্রতিবেদক 

ইতালির রোম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কিছু পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিমানটিতে তল্লাশি অভিযান শেষে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় বিজি-৩৫৬ ফ্লাইট। ঢাকায় আসার সময় ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। পরে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ বিমান ক্রুর সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। বিমানটিতে তল্লাশি শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

বোম্ব ডিসপোজাল ইউনিট জানায়, বিমানের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালিয়েছেন তারা। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল। সেগুলো একে একে তল্লাশি করা হয়।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ