• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখতে হবে - আসিফ


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ১০:২২ পি.এম.
শেয়ার করুন 0
সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখতে হবে - আসিফ

নিজস্ব প্রতিবেদক 

সংস্কার কার্যক্রম সফল করার জন্য জুলাই-আগষ্টের মতো আবারও তরুণদের ভুমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

বুধবার(২২ জানুয়ারি) ভিকারুননিসা নুন স্কুলে "তারুণ্যের উৎসব-২০২৫" অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন । 

জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনা সভা এবং আহত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল। 

এসময় শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড পরিবেশন করেন। পরবর্তীতে স্কুল অডিটোরিয়ামে আহত শিক্ষার্থী ও অতিথিদের সম্মাননা দেয়া হয়।

আসিফ মাহমুদ সজিব বলেন, ভিকারুননিসা নূন স্কুলের আন্দোলন আমি দেখেছি। সংস্কার কার্যক্রম সফল করার জন্য জুলাইয়ের মতো আবারও তরুণদের ভুমিকা রাখতে হবে। 

আন্দোলনে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীদের ভুমিকার কথা স্বরণ করে যুব ও ক্রীড়া সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী বলেন- যখনই সমাজ, রাস্ট্রের অবক্ষয় এসেছে, বাংলাদেশের তরুণেরা তখনই এগিয়ে এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য। এসময় দেশগড়ার কাজেও নারীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, যে চেতনা নিয়ে তরুণরা জীবন দিয়েছে, সেটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের।

এ সময় বলেন, কোন ভাবেই যেন দেশে আর ফ্যাসিবাদের জন্ম না হয়, তরুনদের সেটা খেয়াল রাখতে হবে।

ভিওডি বাংলা/মেহেদী হাসান রিয়াদ/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি