• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সংস্কার শেষে দ্রুত নির্বাচন


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- ফাইল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- ফাইল

ভিওডি বাংলা রিপোর্ট

স্বৈরাচার শেখ হাসিনার আমলের উচ্চ প্রবৃদ্ধির তথ্য ‘মিথ্যা’ ছিলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে রয়টার্সকে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবে তাঁর সরকার। 

এদিকে, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। 

এছাড়া, বিশ্বের দুই বড় বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। 

বৃহস্পতিবারও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 

এদিন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ইউনূস সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেন। যে কোন সহায়তায় বিশ্বব্যাংকের প্রতি ভরসা রাখার আহ্বানও জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। 

এদিকে, বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও এ. পি মোলার মেয়ার্স্ক বাংলাদেশে জাহাজ শিল্পে বড় আকারের বিনিয়োগ করতে আগ্রহী। সরকার প্রধানের সাথে সাক্ষাতে তারা বলেন, প্রতিষ্ঠান দুটো বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণে সহায়তা এবং বাংলাদেশকে প্রধান বৈশ্বিক রপ্তানী কেন্দ্রে পরিণত করতে চায়। 

এদিন সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স। এসময় তিনি বলেন, শেখ হাসিনা তার উন্নয়নের গল্প বলে গেছেন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী বলতেন, বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে। কিন্তু ভুয়া এই তথ্য নিয়ে কেউ প্রশ্নœ্ তুলেনি। দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দেয়ার কথাও জানান তিনি। 

এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে তাঁর ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসা করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি