• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মূল্যস্ফীতির কঠিন চ্যালেঞ্জ নিয়ে নতুন মুদ্রানীতি


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পি.এম.
শেয়ার করুন 0
মূল্যস্ফীতির কঠিন চ্যালেঞ্জ নিয়ে নতুন মুদ্রানীতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তিন দফায় নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ইতিবাচক ফল আসেনি বাজারে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কঠিন চ্যালেঞ্জ নিয়ে অর্থবছরের শেষ আর্ধের মুদ্রানীতি ঘোষণা হবে চলতি মাসের শেষ দিকে। নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত রাখা হবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিও। 

নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের সরবরাহ, বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয় মুদ্রানীতির মাধ্যমে। অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল ও টেকসই করতে বাংলাদেশে যা ঘোষণা করা হয় প্রতি ছয় মাস পর। গত ১৮ জুন সবশেষ মুদ্রানীতির পর পুরোটাই বাস্তবায়ন হয় অন্তবর্তী সরকারের আমলে। গত ১৪ আগস্ট দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঘোষণা দিতে যাচ্ছেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর।  

গত ছয় মাসে বেশকিছু পরিবর্তন এনেছেন নতুন গভর্নর। এই সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাড়ে আট শতাংশের নীতি সুদহার তুলেছেন ১০ শতাংশে। ডলারের দর ঠিক করতে আরোপ করেছেন নতুন পদ্ধতি। তাই আসছে মুদ্রানীতিতে চমক দেয়ার সুযোগ কমই থাকছে তার হাতে।

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, মুদ্রানীতিতে কারিশমা দেখানোর বিষয় নয়, সঠিক নীতিমালা নেয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে মুদ্রানীতি বিষয়ে প্রস্তুতিমূলক একাধিক সভা করেছে বাংলাদেশ ব্যাংক। আমলে রাখা হয়েছে গত ছয় মাসের তথ্য-উপাত্ত। একই সাথে কাঙ্ক্ষিত মাত্রায় বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি না হওয়ায় সেখানেও নতুন করে চিন্তা করছে নিয়ন্ত্রক সংস্থা।

বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সুদহার বাড়িয়ে দেয়ার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এম কে মুজেরী বলেন, কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সুদহার বাড়িয়ে দেয়ার নেতিবাচক প্রভাব পড়বে উৎপাদনের ওপর। পাশাপাশি বিনিয়োগের ওপরও বিরোপ প্রভাব পরবে।

প্রতি বছর জানুয়ারিতে মুদ্রানীতি প্রকাশের চল থাকলেও এবার তা পিছিয়ে ফেব্রুয়ারিতে ঘোষণা হবে।  

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন