• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আমরা দেশ না গড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছি: রিজওয়ানা


প্রকাশ:  ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পি.এম.
শেয়ার করুন 0
আমরা দেশ না গড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছি: রিজওয়ানা

ফরিদপুর প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।’

ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভা শেষে সোমবার ২৭ জানুয়ারি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এখন দেশ গড়ার সময়, এখন দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি। এটা কারও জন্য শুভকর নয়। বিশেষ করে ছাত্রসমাজের ওপরে আমরা অনেক ভরসা করি। দেশ থেকে ফ্যাসিবাদ চলে গেছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের অভিবাদন জানাই, তারা যেন এই জিনিসটা তাদের মাথায় রাখে।’

উপদেষ্টা বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে, এগুলো উসকানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সবাইকে আহ্বান করব, ধৈর্য ধরার জন্য।’

রিজওয়ানা হাসান বলেন, গণতন্ত্রের পথে যাওয়া এমনিতেই কঠিন। কোনো অসহিষ্ণু আচরণের জন্য তা যেন বাধাগ্রস্ত না হয়। সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে।

উপদেষ্টা বলেন, ‘দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।’

তিনি বলেন, এ ছাড়া নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা। সব সময় বিভিন্ন প্রভাবশালীরা দখলদারিত্ব নিয়ে ব্যস্ত থাকেন। গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত। বাজেটে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত না হলেও বরাদ্দ কিছুটা বাড়ানোর চেষ্টা করব।’

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ