• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক ইরানী সদস্য-সচিব দিদারুল


প্রকাশ:  ২৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক ইরানী সদস্য-সচিব দিদারুল

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির ১৬ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাতিমাতুজ জোহরা ইরানী ও সদস্য সচিব হিসেবে আলফিক এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দিদারুল ইসলাম মনোনীত হয়।

বুধবার (২৯ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান নব্বই কর্ম দিবসের জন্য এই কমিটির অনুমোদন দেন।

ইবির সকল হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও কমিটির সদস্যরা হলেন ইয়ামান মুস্তাহসিন, রায়হান বিশ্বাস, অনিন্দ সাহা, ফুয়াদ হাসান, আরশী আখি, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, তারিকুল ইসলাম তারেক, নাহিদুর রহমান, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ, ইয়াছিন আলী।

ফাতিমাতুজ জোহরা ইরানী বলেন, আমরা সকলেই মোটামুটি জানি IUDS দীর্ঘ সময় যাবৎ কার্যক্রম বিহীন অচল অবস্থায় ছিলো। এমন একটি অবস্থা থেকে আমার পাওয়া দায়িত্বটি ভীষণ গূরুত্বপূর্ণ। আমি সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে IUDS কে পুনরায় সচল, অনুকরনীয় এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমার সর্বোত্তম চেষ্টা করবো। হল ডিবেটিং সোসাইটি ও মাঠ পর্যায়ের বিতার্কিকদের অবদান ব্যতীত এই কমিটির সফলতা অসম্ভব বলে মনে করি। তাই সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে IUDS কে ঈর্ষনীয় স্থানে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।

দিদারুল ইসলাম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যেন যথাযথ পালন পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট