• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল


প্রকাশ:  ১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ পি.এম.
শেয়ার করুন 0
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে জিকির আসকার, ইবাদত বন্দেগি ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করছেন মুসল্লিরা। ২০১৯ সাল থেকে তাবলিগের দুপক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা একাই দুই ধাপে ইজতেমা করছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে শুরায়ে নেজাম আয়োজিত ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ আলম। বাংলা তরজমা করেন বালাদেশের মাওলানা উবায়দুর রহমান। আসরের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে।

তিনি বলেন, রোববার ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দিবেন মাওলানা ইব্রাহীম দেওলা। এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত, বন্দেগিতে দিন পার করছেন।

এদিকে, ইজতেমায় আগত চার মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার বার্ধক্যজনিত ও অসুস্থ হয়ে তারা মারা যান বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা।

 ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা র‌য়ে‌ছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ