• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘ধারকান’ অভিনেতা সুনীল শেঠি আহত


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পি.এম.
শেয়ার করুন 0

বলিউডের ‘ধারকান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন সুনীল শেঠি। আরও অসংখ্য চরিত্রে নিজেকে দারুণভাবে মেলে ধরতে দেখা গেছে তাকে।

৬৩ বছর বয়সেও অভিনয়ে সরব সুনীল। নিজেকে ফিট রেখেছেন এই অভিনেতা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘হান্টার টু’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেখানে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন তিনি। খবর পিঙ্কভিলা

সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হান্টার’ ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে বাজেভাবে আহত হয়েছেন সুনীল শেঠি। ঘটনায় সময় তার পাঁজরে কাঠের আঘাত লাগে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শুটিং সেটেই চিকিৎসক ও এক্সরে মেশিন এনে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে ব্যথায় কাতরাচ্ছেন অভিনেতা।

নব্বইয়ের দশকজুড়ে সুনীল মারপিটধর্মী চলচ্চিত্রে কাজ করেই পরিচিতি পান। তবে ‘ধারকান’ সিনেমায় তার পার্শ্বচরিত্রে প্রেমিকা হারানো ও এক পর্যায়ে ভালোবাসার মানুষকে নিজের করে নিতে তার আকুতি দর্শক হৃদয়ে দাগ কেটেছিল।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
ক্যাটরিনা কাইফ
২১ বছর পর ফিরছেন ক্যাটরিনা!