• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নয়াপল্টনে র‌্যালির আগে চলছে বিএনপির আলোচনা সভা


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
নয়াপল্টনে র‌্যালির আগে চলছে বিএনপির আলোচনা সভা

কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে। এখন বর্ণাঢ্য র‌্যালির আগে চলছে আলোচনা সভা।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে সমাপনী ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যেই নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু. প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন সভায় উপস্থিত রয়েছেন।

র‌্যালিকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনের রাস্তায় এসে সমবেত হচ্ছেন। এছাড়াও ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেত হয়েছেন।

বিএনপির র‌্যালিটি নয়াপল্টন কার্যালয় থেকে শুরু করে নাইটিঙ্গেল, কাকরাইল মোড় হয়ে মৎস্যভবন মোড় ঘুরে শাহবাগ, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত