• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এগিয়ে আনা হয়েছে


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এগিয়ে আনা হয়েছে

শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে এগিয়ে আনা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর পবিত্র শবে বরাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় এই সময়ে পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। ফলে পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অভ্যন্তরীণ সভায় মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি বিজ্ঞপ্তিতে জানানো হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি