• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন- নিপসমের


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পি.এম.
শেয়ার করুন 0
৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন- নিপসমের

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শুক্রবার (০৮ নভেম্বর) ঢাকা মহাখালী প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব মহোদয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবমহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও নিপসমের পরিচালক ও সকল অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সংক্রামক, অসংক্রামক রোগ ও পরিবর্তিত পরিবেশে ইমার্জিং রি ইমার্জিং রোগের ওপর জনস্বাস্থ্যবিষয়ক ৮টি গবেষণাপত্রের উপস্থাপন ও আরও ৮টি গবেষণাপত্রের পোস্টার উপস্থাপিত হয়।

এ গবেষণাপত্র উপস্থাপনের একটি সেশনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ নিপসম।

গবেষণাপত্রে বর্তমানে ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করন, রোগীর কন্টাক্ট ট্রেসিঙ্গ এর মাধ্যমে প্রকৃত সংক্রমিত মশার আস্তানা ক্রাশ প্রোগ্রামিংয়ের মাধ্যমে ধ্বংস করা বিষয়ে গবেষণায় উঠে এসেছে।

নিপসম সবসময়ই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করে আসছে।

এর‌ই ধারাবাহিকতায় নিপসমের কীটতত্ত্ব বিভাগ বর্তমান ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশার দমনে নিরলস ভাবে গবেষণা করে যাচ্ছে। এই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ছারোয়ার নূন্যতম বিষাক্ত রাসায়নিক পদার্থ বা ইনসেক্টিসাইডের ওপর জোর দিয়ে পরিবেশ বান্ধব ও জৈবিক দমনের উপর গুরুত্ব আরোপ করেন। তবে তার জন্য অবশ্যই প্রকৃত প্রজনন স্থল চিহ্নিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ