• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শেসবলে বাংলাদেশের বড় জয়


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৯:১২ পি.এম.
শেয়ার করুন 0
শেসবলে বাংলাদেশের বড় জয়

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ‘আরব বেসবল ক্ল্যাসিক’-এ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজরা ১২-০ পয়েন্টে আফগানদের বিপক্ষে জিতল। প্রতিযোগিতায় বাংলাদেশের সূচনা অবশ্য হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে দলটি। শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। সকালে আরব আমিরাতের বিপক্ষে এবং রাতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৬ নভেম্বর থেকে আরব আমিরাতে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। আসরে অংশ নিচ্ছে ৯ দেশ—সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো লিগ ভিত্তিতে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। আগামী ১১ নভেম্বর পর্দা নামবে এ আসরের।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ