• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শিগগিরই নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
শিগগিরই নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ

জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে সম্মত হয়েছে ভারত ও নেপাল। ফলে ভারত হয়ে শিগগিরই বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানিতে নেপাল ভারতের অনুমতি চেয়েছে। কেননা দেশটির ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে হবে। নেপালের এ আহ্বানে ভারত সাড়া দিয়েছে। ফলে শিগগিরই ভারত হয়ে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমতি মিলবে।

দ্য প্রিন্ট জানিয়েছে, গত ৩ থেকে ৬ নভেম্বর নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা ভারত সফর করেছেন। এ সময় তিনি ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জ্বালানি, পানিসম্পদ এবং সেচ খাতে সহযোগিতার অগ্রগতি নিয়ে তারা আলোচনা করেছেন। পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে ভারতের সহযোগিতার বিষয়েও আলোচনা করেন তারা।

সফর শেষে দেশে ফিরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীপক খাড়কা। এ সময় তিনি বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে নেপাল ভারতের মাধ্যমে ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাস ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমতি চেয়েছে। ফলে নেপালকে এ বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করতে হবে। এ বিষয়ে মন্ত্রী বলেন, নেপালের অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। তারা দ্রুত অনুমতির আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, গত তিন অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। এ এতে আরও অংশ নেন বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের (এনভিভিএন) প্রতিনিধিরা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি