• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

১০০ জন কর্মী নেবে ব্রুনাই, মিলবে থাকা ও বিমানভাড়াও


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
১০০ জন কর্মী নেবে ব্রুনাই, মিলবে থাকা ও বিমানভাড়াও

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ের বেশ কয়েকটি নির্মাণ প্রতিষ্ঠানে ১০০ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহফুজ এন্টারপ্রাইজ এসডিএস বিডিএইচে মেসন ৫ জন, পেইন্টার ২, ওয়েল্ডার ১, সিলিং ইনস্টলার ৩, প্লাম্বার ১, জেনারেল লেবার ৫, কার্পেন্টার ৩ জনসহ মোট ২০ জন কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা। ছায়া কাহফ এন্টারপ্রাইজে পাঁচজন কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা।

এসএম নাজিরুদ্দিন এসডিএন বিডিএইচ, আরিফদাহ কনট্রাক্টরে কনস্ট্রাকশন ওয়ার্কর, এমএস আবদুল আলিম এসডিএন বিএইচডি, হারসন অ্যান্ড কোম্পানি, ফারলি এন্টারপ্রাইজেও জনবল নিয়োগ দেওয়া হবে।

চাকরির শর্ত : দৈনিক আট ঘণ্টা ডিউটি। চাকরির চুক্তি দুই বছর, তবে নবায়নযোগ্য। নিয়োগকর্তা থাকা ও বিমানভাড়া বহন করবে। কর্মী নিজে খাওয়ার ব্যবস্থা করবেন। মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ–সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে : জীবনবৃত্তান্ত, মূল পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ