• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৪:০৯ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফেটন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার রাতে তাঁর ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। রোববার (২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তাঁর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাঁদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়। পরে গত বছরের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা