• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মহিলা পরিষদ

ফেব্রুয়ারিতে ১৮৯ নারী নির্যাতনের শিকার


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৬:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ফেব্রুয়ারিতে ১৮৯ নারী নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৮৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংগঠনটি এ কথা জানায়। 

এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে ৭২ জন কন্যা ও ১১৭ জন নারীসহ ১৮৯ জন নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন কন্যাসহ ৪৮ জন।এ ছাড়া ধর্ষণের শিকার হওয়াদের মধ্যে তিনজন কন্যাসহ ১১ জনকে দলবদ্ধ ধর্ষণ এবং এক কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মহিলা পরিষদ আরও জানায়, চারজন কন্যাসহ পাঁচজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ছয়জন কন্যাসহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন। উত্ত্যক্ত করায় এক নারী আত্মহত্যা করেছেন। অগ্নিদগ্ধের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার তিনজন এবং একই কারণে হত্যা করা হয়েছে তিনজনকে।

প্রতিবেদনে বলা হয়, একজন কন্যাসহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন। তিনজন গৃহকর্মীকে নির্যাতন, এর মধ্যে দুইজনকে হত্যার ঘটনা ঘটেছে।  এ ছাড়া বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। তিনজন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচজন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন। আটজন কন্যা অপহরণের শিকার হয়েছেন। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন। তিন কন্যাসহ মোট ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ