• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ছবি: সংগৃহীত
সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ছবি: সংগৃহীত

দেশের গণপরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্ত থাকার প্রমাণ না থাকলে সংশ্লিষ্ট সেবা পাওয়া যাবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন এবং তা সচল রাখা আইনগতভাবে বাধ্যতামূলক হবে।

নতুন কোনো গণপরিবহনের নিবন্ধন অথবা বিদ্যমান যানবাহনের ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। শুধু কাগজপত্রই নয়, মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি কার্যকর অবস্থায় রয়েছে-এ বিষয়টিও দেখাতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান (স্পেসিফিকেশন) বিআরটিএর সব স্থানীয় কার্যালয় এবং সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত মান অনুযায়ী ডিভাইস স্থাপন করা হয়েছে কি না, সেটিও যাচাই করা হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ ইস্যু কিংবা নবায়নের অনুমোদন দেওয়া হবে।

বিআরটিএ বলছে, জিপিএস ব্যবস্থার মাধ্যমে যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ, পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যানবাহনের অবস্থান দ্রুত শনাক্ত করাও সম্ভব হবে।

নতুন নির্দেশনা কার্যকর করতে পরিবহন মালিক, অপারেটর এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গুমের নতুন আইনের খসড়া প্রকাশ
ছবি: সংগৃহীত
সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি