• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: রিজভী


প্রকাশ:  ৫ মার্চ ২০২৫, ০৩:৫১ পি.এম.
শেয়ার করুন 0
শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষক-কর্মচারীরা এ রমজান মাসে রাজপথে থেকে বেতন-ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না। জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে, অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বুধবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার ২০-২৫ বছর বা তারও বেশি সময় ধরে ননএমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাবেন না তা হতে পারে না।

এ অবস্থান কর্মসূচি থেকে আমি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করছি অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ