• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া খেললেন নাজমুল হোসেন শান্তরা


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পি.এম.
শেয়ার করুন 0
তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া খেললেন নাজমুল হোসেন শান্তরা

সিরিজ শুরুর আগেই জানা গেছে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও তামিম ইকবালের। প্রথম ম্যাচে পাওয়া আঙুলের চোটে ছিটকে যান মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে একটা রেকর্ডও হয়ে গেল বাংলাদেশের।

৩১০ ওয়ানডের পর এবারই প্রথম এই তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া খেললেন নাজমুল হোসেন শান্তরা। বছরের হিসেবে প্রায় ১৮ বছর পর এমন কিছু দেখলেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা।

সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এমন ঘটনা। ২০০৬ সালের ৪ আগস্টে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় সাকিব-মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরুটা হয়েছিল তাদের।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারিতে তামিমের অভিষেক। যদিও গত বছরের সেপ্টেম্বর থেকেই অনেকটা অভিমানে ওয়ানডে সংস্করণে খেলছেন না তামিম। সে হিসেবে এবারই প্রথম কোনো ম্যাচে নেই তারা তিন। এ ছাড়া অন্য ম্যাচগুলোতে কেউ না কেউ ছিলেনই সব সময়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ