• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ


প্রকাশ:  ৬ মার্চ ২০২৫, ০২:৪১ পি.এম.
শেয়ার করুন 0
১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক 

১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এক সভা শেষে ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি। দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সাখাওয়াত হোসেন বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। 

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, র‍্যাব, নৌপুলিশ, কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। সেটি করলে মালিকরা অভিযোগ দেবেন, ব্যবস্থা নেওয়া হবে। বাকবিতণ্ডার কোনো কারণ নেই।

লঞ্চের ফিটনেসের বিষয়ে তিনি বলেন, আগামীকাল থেকে লঞ্চের ফিটনেস ইন্সপেকশন শুরু হবে। যারা লঞ্চ চালাতে চাচ্ছেন তারা যেন কাল থেকেই ফিটনেস ঠিক করে ফেলেন। অন্যথায় ব্যবস্থা নিলে সরকার দায়ী থাকবে না।

উপদেষ্টা আরও বলেন, নির্দেশনা ব্যত্যয় করলে শুধু ফাইন নয়, রুট পারমিট বাতিল হবে। জনগণের দুর্দশা যেন না হয় সেই নির্দেশ দেয়া হয়েছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না। আমরা চেষ্টা করছি, চেষ্টা করতে দেন। আমি দেখতে যাবো সদরঘাট পরিস্থিতি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি