• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মাগুরায়

৮ বছরের শিশু ধর্ষণ: মামলা না হলেও অভিযুক্ত হিটু মিয়া আটক


প্রকাশ:  ৭ মার্চ ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
৮ বছরের শিশু ধর্ষণ: মামলা না হলেও অভিযুক্ত হিটু মিয়া আটক

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঘটনাটি ঘটে মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায়। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে অভিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করে সাধারণ জনতা। এসময় তারা ধর্ষণের সঙ্গে জড়িত অভিযোগ করে হিটু মিয়ার শাস্তির দাবি জানায়।

পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর হিটু মিয়া তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা