• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে পুলিশ


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পি.এম.
শেয়ার করুন 0
সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে পুলিশ

ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এ তল্লাশি করা হয়।

সরেজমিনে রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন, গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় যাত্রিদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে।

এছাড়া গতকাল মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়াতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এসব চেকপোস্টে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অবস্থান করছেন।

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি