• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই

সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি!


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৪:২০ পি.এম.
শেয়ার করুন 0
সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরি!

জ্যেষ্ঠ প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছে হাজারো ছাত্র-জনতা। সে রক্তের দাগ না শুকাতেই মেধাতো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। আর রেফারেন্সদাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম।

জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে।বেশিরভাগ সুপারিশে আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নাম। বাদ পড়েননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্সদাতার তালিকায়।

চাকরিপ্রাপ্তদের সঙ্গে তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার সময় রেফারেন্সদাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। তবে সুপারিশ দাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে।

এ ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি সমন্বয়ক আর পিএস-এপিএসদের রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা-ই।

জানতে চাইলে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি, সব কিছু করেছেন ওয়াসা এমডি। তিনি শুধু স্বাক্ষর করেছেন। তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সচিব ও তার লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বানুমতির দোহাই দিয়ে কথা বলেননি ওয়াসার এমডি।

অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারি নিয়োগ না করার জন্য অর্থমন্ত্রণালয় ২০১৮ সালে নির্দেশ প্রদান করেছে। তবে ওয়াসাসহ অনেক প্রতিষ্ঠান এখনও মাস্টার রোলে চাকরি প্রদান করে যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার