• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ঈদ উপলক্ষে যান চলাচলে ডিএমপি’র নির্দেশনা


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ঈদ উপলক্ষে যান চলাচলে ডিএমপি’র নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউমার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংসমূহে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বা সড়কে যানবাহনের চাপ বেশি হলে উক্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে কিছু ডাইভারসন দেওয়া হবে। 

ক্রসিংগুলো হলো-
১. পান্থপথ এলাকা, নিউমার্কেট এলাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা এবং মিরপুর- এসব এলাকায় যাওয়ার জন্য যানবাহনকে সোনারগাঁও ক্রসিং থেকে শাহবাগ ঘুরে আসতে হবে।

২. পান্থপথ, গ্রীণ রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে, রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

৩. মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা নিউমার্কেটগামী যানবাহনকে সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।

৪. নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ছাড়া) নিউমার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে ।

এ ছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে।

সকল রিকশা চালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  যারা কেনাকাটা করবেন না তাদেরকে ওই দিনগুলোয় মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি