• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এনবিআর চেয়ারম্যান

‘অযৌক্তিক কর বৈষম্য সৃষ্টি করছে’


প্রকাশ:  ২০ মার্চ ২০২৫, ০২:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

কাস্টমসসহ কিছু ক্ষেত্রে বিদ্যমান অযৌক্তিক কর বৈষম্য সৃষ্টি করছে। সকলকে করের আওতায় আনতে পারলে এই বৈষম্য দূর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আবদুর রহমান খান বলেন, পোশাক খাতের জন্য বিশেষ কর হার থাকা উচিত নয়। বিষয়টি নিয়ে এই খাতের ব্যবসায়ীদের ঐক্যমত হওয়া দরকার। এ সময় অভিন্ন করের হার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি।

তিনি বলেন, আইনি জটিলতায় যেসব ক্ষেত্রে অতিরিক্ত কর নেয়া হচ্ছে তা সমন্বয়ে আগামী বাজেটে দিক নির্দেশনা থাকবে। বিভিন্ন খাতে কর রেয়াত দেয়ার সংস্কৃতি থেকেও আমাদের বের হয়ে আসতে হবে।

এ সময় কর্পোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর দাবি জানায় বাংলাদেশ চেয়ারম্যান অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সেই সাথে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার দাবিও জানানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন