• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০৫:২৭ পি.এম.
শেয়ার করুন 0
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। জুলাই মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার বেলা তিনটার দিকে শাহবাগ মোড়ে, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কের মাঝখানে অবস্থান নিয়েছেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সড়কে কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না।  ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ বা যে নামে কিংবা মোড়কেই হোক, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র–জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দেবে; তবু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না।

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। তাঁরা রাস্তায় অবস্থান  নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। তাঁরা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ