• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বগুড়ায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ


প্রকাশ:  ২৪ মার্চ ২০২৫, ০৫:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
বগুড়ায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় শিশুটির দাদি সোমবার (২৩ মার্চ) রাতে থানায় একটি মামলা করেছেন। এই দিন দুপুরে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি সেচ ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের অনেকেই পাশের ধানক্ষেতে সেচ মেশিনের পানি ব্যবহার করে গোসল করেন। শিশুটি তার ছোট চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশে সেচ মেশিনে গোসল করতে গিয়ে পাশে থাকা সেচ ঘরে গিয়ে ভেজা কাপড় পরিবর্তন করছিল। এ সময় সেচ মেশিনের মালিক শহিদুল সরকার (৪৫) সেখানে উপস্থিত ছিল।

শিশুটি পোশাক পরিবর্তন করার সময় অভিযুক্ত ব্যক্তি তার ওপর যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যায়।

শিশুটির দাদি থানায় অভিযোগ করে বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই থানায় মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে সেচ মেশিনের মালিক শহিদুল সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছে, তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা