• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ:  ২৯ মার্চ ২০২৫, ০১:২৭ পি.এম.
শেয়ার করুন 0
গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 

ঈদে বাড়ি ফিরছেন মানুষ। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে। এ অবস্থায় ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনালে কাউন্টারগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে নাকি সে বিষয়ে তদারকি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

ঈদযাত্রার চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে যাত্রী সংকটের কথা শোনা যাচ্ছিল, তবে আজ গাবতলী বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেলেও, আগের বছরের মতো উপচে পড়া ভিড় এখনো দেখা যাচ্ছে না। অন্যদিকে, প্রায় সব কাউন্টারে টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও বদলাতে পারে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ