• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি আইনজীবী ফোরাম


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পি.এম.
শেয়ার করুন 0
আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি আইনজীবী ফোরাম

সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্টের বার ভবনের সামনে এ প্রতিবাদ সভা করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ সময় আইনজীবীরা জানান, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসেই তিনি দেশের ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, ফ্যাসিবাদের দোসরা বিদেশের মাটিতে আসিফ নজরুলের মতো সম্মানীয় ব্যক্তিদের হেনস্তা করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। এর তীব্র নিন্দা জানান বক্তারা।

আইনজীবী আরও বলেন, যারা এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা পালানোর পথ পাবেন না। বিভিন্নভাবে যারা উসকানি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীরা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক