• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতা বুলু বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতা বুলু বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেখানকার হাসপাতালে সিসিইউতে রাখা হলেও পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত ৯টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয়।

শায়রুল কবির জানান, বরকত উল্লাহ বুলু রোববার গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়, ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। পরে দ্রুত কুমিল্লা মুন হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়েছিল। সোমবার সকালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ