• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আমরা যুদ্ধ চালিয়ে যাবো, মাথা নত করবো না


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
আমরা যুদ্ধ চালিয়ে যাবো, মাথা নত করবো না

নিজস্ব প্রতিবেদক 

গাজায় শতশত মানুষ মারা যাচ্ছে, শহরের শেষ চিহ্নটুকুও মুছে যাওয়ার উপক্রম, তখন হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে পড়ার টেবিলে মন না বসারই কথা ফিলিস্তিন থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা শিক্ষার্থী ইব্রাহিম কিসকোর।

নিজের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, জানেন না তারা কোথায়-কীভাবে আছে। এ অবস্থায়, সমগ্র বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।

কিসকো বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে কারখানা ও খাদ্য গুদামগুলোতে হামলা চালাচ্ছে। সকালে আমি যোগাযোগ করে জেনেছি, কিছু সাংবাদিককে তারা আগুনে পুড়িয়ে দিয়েছে, যা সেখানেই প্রায়ই হয়ে থাকে।

বৈশ্বিক সমর্থনের প্রতি আলোকপাত করে তিনি বলেন, সুযোগ থাকলে আমাদের সবারই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানো উচিত। বাংলাদেশসহ যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

নিজ দেশের এমন পরিস্থিতিতেও এই ফিলিস্তিনি শিক্ষার্থী যেন, ‘আমি জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি’। বলেন, ইনশাআল্লাহ একদিন আমরা ইসরায়েলকে প্রতিহত করবো। আমরা যুদ্ধ চালিয়ে যাবো, কারও কাছে মাথা নত করবো না। এটাই বিশ্ববাসীর প্রতি আমাদের বার্তা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি