• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গাজায় বর্বরতা

গণহত্যার প্রতিবাদে ইসরায়েলী পণ্য বর্জনের ডাক: ইলিয়াস কাঞ্চন


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পি.এম.
শেয়ার করুন 0
গণহত্যার প্রতিবাদে ইসরায়েলী পণ্য বর্জনের ডাক: ইলিয়াস কাঞ্চন

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ইসরায়েলী পণ্য বর্জনের ডাক দেন। 

সোমবার(৭ এপ্রিল) ফিলিস্তিনে চলমান ইসরায়েলের বর্বরতা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণশক্তি সভা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

ইলিয়াস কাঞ্চন সকল মুসলিম দেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওআইসিকে ঘুমিয়ে না থেকে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন সকল ইসরায়েলী পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, ' ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।

সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বিক্ষোভে সামিল হন। সমাবেশে ইলিয়াস কাঞ্চন তীব্র নিন্দা জানিয়ে বলেন 'গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।'

পরিশেষে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের যে ঝড় উঠেছে তা তুলে ধরে বলেন, খুব বেশি দিন নয় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইলিয়াস কাঞ্চন সারাদেশে শিক্ষার্থীদের পালিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, আমি রাজপথে নেমেছি। আমি থাকবো। শিক্ষার্থীরা যখনই ডাকবে আমাকে তারা পাশে পাবে। আবারও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সকল মুসলিম শক্তির ঐক্যের আহবান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক উপমন্ত্রী রফিকুল হক হাফিজ, নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি