• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কোনো সরকার আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
কোনো সরকার আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে।

তিনি বলেন, ‘আমরা ইন্টারনেট কে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছি।’

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি এসব তথা বলেন।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে অনুষ্ঠিত এই ইভেন্টটি দেশের দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম এবং বৈশ্বিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরছে।

প্যানেল আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এবং আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী।

ফয়েজ আহমদ বলেন, এনজিএসও নির্দেশিকায় ইন্টারনেট বন্ধ করার কোনো বিধান নেই। ইন্টারনেট বন্ধের সুযোগ রাখে এমন বিতর্কিত ধারা সংশোধনের লক্ষ্যে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ