• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আপত্তিকর বক্তব্য পরিহারে একমত ড. ইউনূস ও নরেন্দ্র মোদি


প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সম্পর্ক হয় দেশ ও জনগণের সঙ্গে, ব্যক্তি বা দলের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে একমত হয়েছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি।

লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, যারা এমন কাজ করছে, তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে তিনি পরিকল্পিত বলে মনে করেন।

তিস্তা প্রকল্পে ভারত বা চীন- যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিস্তার পানিবণ্টন জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমরা ওপেন আছি। ভারতের সঙ্গে সহযোগিতায় থাকা সম্ভব আবার চীনের সঙ্গে থাকা সম্ভব। কারও সঙ্গে কোনো বাধা নেই। আমরা দেখবো যে, কোন প্রজেক্টটা নিলে আমাদের জন্য সহজ হবে, সেটা নিয়ে কাজ করা হবে।

চীন এবং বিমসটেক সম্মেলনের ফাঁকে তিস্তার পানি নিয়ে আলোচনার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অগ্রগতি সময়সাপেক্ষ। হঠাৎ করেই আমরা প্রত্যাশা করছি না যে, কেউ এসে এটা দ্রুত সমাধান করে দিয়ে যাবে। তিস্তার পানিবণ্টন জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি আমরা জানি। বিশেষ করে মৌসুমের সময়। এ ব্যাপারে ওপেন থাকা, সেটা আমরা আছি।

ইতালি প্রবাসীদের ভিসার বিষয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমাদেরও কিছু সমস্যা আছে। যেসব আবেদন জমা পড়েছে তাতে অনেক ত্রুটি রয়েছে বলে প্রমাণিত হয়েছে। তারা সেসব পর্যবেক্ষণ না করে ভিসা/ ওয়ার্ক পারমিট দিতে পারবে না। আন্দোলনের মাধ্যমে সমাধান নয়, তবে ইতালিকে চাপে রাখা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে প্রটেস্টের নামে যে লুটপাট হচ্ছে তা সরকার সমর্থন করে না জানিয়ে উপদেষ্টা বলেন, লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয়। যারা এমন কাজ করছে, তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে পরিকল্পিত বলে মনে করেন তিনি।

রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে তিনি আরও বলেন, রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তাসহ ফেরত যেতে পারে সেটাই চায় বাংলাদেশ। থাইল্যান্ডের বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য, এটা মায়ানমার পরিষ্কার বলেছে। বাকি তালিকা তারা রিভিউ করছে। আমরা তাদের দাবি জানিয়েছি বাকি যারা আছে, তাদের ফেরানোর ব্যাপারে যেন ত্বরান্বিত করে। এই তালিকা অনুমোদন করা মানে এই নই যে কালকে তারা চলে যেতে পারবে। রাখাইনে বাস্তব অবস্থা আমরা সেটা জানি। এই অবস্থায় তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়। তবে আমরা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির কাজ করে যাচ্ছি। 

এছাড়াও চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুই জন প্রতিনিধি ঢাকা সফর করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি