• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সরকারী সহায়তা পেলে অর্থনীতিতে সমবায় বড় ধরনের ভুমিকা রাখতে পারে: সালাম


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সমবায় খাতের উন্নয়নে সরকারী হস্তক্ষেপ নয় দরকার সহযোগীতা। বাংলাদেশ কো-অপারেটিভ ইনসুরেন্স লিমিটেডের ৩৪ তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব সমবায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সব প্রতিকুলতা দুর করে সমবায়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

সরকারী সহায়তা পেলে দেশের অর্থনীতিতে সমবায় বড় ধরনের ভুমিকা রাখতে পারবে বলেও আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। দেশের অর্থনীতির সব খাত ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করে আব্দুস সালাম বলেন, এমন পরিস্থিতিতে সমবায় খাতকে দাড় করাতে পারলে ব্যাক্তি এবং সরকার এবং প্রতিষ্ঠান সবাই লাভবান হবে। বিএনপি ক্ষমতায় আসলে সমবায় খাতের ভ্যাট বাতিল করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় সংগঠনটির সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম শ্রদ্ধার সাথে স্মরন করেন সালাম। বলেন সমবায় সেক্টরে তার অবদান অবিস্মরনীয় হয়ে থকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের লিমিটেডের চেয়ারম্যান মিসেস মাসুদা বেগম এবং মহাপরিচালক নুরে আলম।

ভিওডিবাংলা/ডেস্ক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল