• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফ্যাসিবাদ

মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর


প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৫, ০৩:০২ পি.এম.
শেয়ার করুন 0
মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর

নিজস্ব প্রতিবেদক: 

নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

শনিবার(১২ এপ্রিল) দুপুরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রক্টর বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। তারপর মোটিফে লিকুইড দিয়েছেন। তারপর আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দীর দিকে চলে যায়। এখনো চেনা যায়নি তাকে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

তদন্ত কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন দেবে সাংবাদিকরা জানতে চাইলে প্রক্টর বলেন, অপরাধীকে আজকে বের করতে পারলে আজই করব।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের চেষ্টায় বিভিন্ন ধরণের প্রতীকী মোটিফের সাথে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ তৈরি করা হয়।

শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিট এর সময় অনুষদের দক্ষিণ পার্শ্বের গেট সংলগ্ন এলাকায় প্যান্ডেলের ভিতরে থাকা শোভাযাত্রার জন্য নির্মিত বিভিন্ন ধরণের প্রতীকী মোটিফের মধ্যে ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি