• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফিলিস্তিনিদের পাশে থাকা

দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হলো ‘মার্চ ফর গাজা’


প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হলো ‘মার্চ ফর গাজা’

জ্যেষ্ঠ প্রতিবেদক

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষ হয়েছে লাখো মানুষের অংশগ্রহণে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্যদিয়ে। শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়।

বিকাল সোয়া ৩টায় বিশ্বখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই জনতাকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার আহ্বান জানান বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ এবং মাওলানা মিজানুর রহমান আজহারী। এ সময় আজহারীর তোলা স্লোগানে গর্জে ওঠে জনসমুদ্র, উড়তে থাকে হাজার হাজার ফিলিস্তিনের পতাকা।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। দুপুর ২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক, দোয়েল চত্বর, গুলিস্তানসহ আশপাশের পুরো এলাকা পরিণত হয় মানুষের ঢলে এক অনন্য ফিলিস্তিনপন্থী আন্দোলনে।

সমাবেশে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হলেও তারা কোনো বক্তব্য দেননি। ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং অবিলম্বে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সেই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়।

বিকাল সোয়া ৪টায় মুফতি আব্দুল মালেকের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে এই গণজমায়েত শেষ হয়। লাখো মানুষের হৃদয়ে জেগে ওঠে ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও একাত্মতার অনন্য বার্তা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি