• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চারুকলায় স্বৈরাচারের মোটিফে আগুন দেওয়া যুবক চিহ্নিত


প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
চারুকলায় স্বৈরাচারের মোটিফে আগুন দেওয়া যুবক চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক

নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়া ছেলেটিকে চিহ্নিত করেছেন ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, রবিউল ইসলাম রাকিব নামে ওই ছেলেটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও তাদের বিভাগের শিক্ষার্থী।

রোববার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে এমনটাই দাবি করেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, রবিউল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী। গত ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের আগে থাকতেন মাস্টারদা সূর্যসেন হলে। তখন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী ছিলেন।

এ বিষয়ে আরবি বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, ‘আমরা সবাই তাকে খালি চোখে চিনতে পেরেছি। সে কয়েকদিন আগে ’৭১ হলের সামনে এসে ছাত্রলীগের স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে পোস্ট করেছে। সর্বশেষ সে শেখ হাসিনার স্বৈরাচারি প্রতিকৃতিটিতে আগুন লাগিয়ে দেয় রাতের আঁধারে। তার ফেসবুক কমেন্ট ও পোস্ট এখনও মারাত্মক লেভেলের আক্রমণাত্মক। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

অভিযোগের বিষয়ে জানতে রবিউল ইসলাম রাকিবকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

তবে অভিযোগের বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আমরা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন তদন্ত চলছে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার