• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১


প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরও দুজনকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, শাকিলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।

গত বুধবার ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে অলঙ্কার ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনার সিসিটিভি ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা