• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বনানীতে অটোচালকদের মারমুখী আচরণ


প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালকদের মারমুখী আচরণ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও ছিল।

গত কয়েকদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরই লাঠিপেটা করেন রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশাচালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত রিকশা চালকরা বর্তমানে বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

রিকশাচালকরা কাউকে মারধর করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, যারাই তাদের আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করছে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছে চালকরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি