• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ছুটিতে পাঠানো ১২ বিচারপতিকে বিচার কাজে ফেরানোর আবেদন


প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো ১২ বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচারককার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করা হয়, ১৭ অক্টোবরের বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, হাইকোর্টের ১২ (বার) জন বিচারক বেঞ্চ পাচ্ছেন না। ২০ অক্টোবর তারিখে দৈনিককার্য তালিকায় ১২ (বার) জন বিচারপতিকে বিচারকার্য পরিচালনা করার জন্য কোনো বেঞ্চ দেওয়া হয়নি। যেসব বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয়নি তাদের মধ্যে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন। 

এতে আরও উল্লেখ করা হয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্কাইপি কেলেঙ্কারি এবং কোটার জাজমেন্ট সম্পর্ককে যতটুকু জানতে পেরেছি তাতে বিচারপতিরা কোনো অপকর্মে জড়িত ছিল না। তাদেরকে দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিতর্কিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যুদ্ধাপরাধ মামলার এবং কোটার জাজমেন্ট যথাক্রমে বিদেশে বসে এবং গুলিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে লেখা হয়েছে এবং পরে বিচারপতিদের দিয়ে আদালতের মাধ্যমে ঘোষণা করানো হয়েছে। তাদেরকে দিয়ে জোরপূর্বক শপথ ভঙ্গ করানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়, উল্লেখ্য যে, বিচারক সংকটে বিচার ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয়, তাহলে বিচার ব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে। অতএব ১২ বিচারপতিকে বেঞ্চ দিয়ে বিচারকার্য ত্বরান্বিত করতে মহাশয়ের মর্জি হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি