• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যুবদল নেতা ‘শহীদ’ নবিনের পরিবারের পাশে : তারেক জিয়া


প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২৪, ০২:২৮ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চব্বিশের গণঅভ্যুত্থানে আন্দোলন চলাকালে নিহত ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা ‘শহীদ’ নবিন তালুকদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে ‘শহীদ’ নবিনের স্ত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই আর্থিক সহায়তা নবিনের স্ত্রীর হাতে তুলে দেন। আগামীতেও ‘শহীদ’ নবিন তালুকদারের পরিবারের পাশে থাকবেন বলে জানান। এ সময় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা নবিন তালুকদার।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত