• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে শ্রদ্ধাভরে পোপ ফ্রান্সিসকে স্মরণ করেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় ইতালির ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে ভ্যাটিকান সিটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্বশান্তি ও মানবতার প্রতীক হিসেবে পোপের অবদানকে মূল্যায়ন করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার সঙ্গে পোপের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রেস সচিব আরও জানান, তার আকস্মিক মৃত্যুতে সেটি আর সম্ভব হয়নি। এজন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এনিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সময়মতো নির্বাচন আয়োজনের প্রতি আন্তরিক। দেশবাসীর আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এছাড়া প্রধান উপদেষ্টা শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ