• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সাবেক এমপি সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন পুলিশ


প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৪ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক এমপি  সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন পুলিশ

চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট